মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৬২৪৪ বার পঠিত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী আজ মঙ্গলবার। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান। ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রেহাইচরে তাঁর শাহাদাতস্থলে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদোসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, পৌর মেয়র মোখলেসুর রহমান।

এরপর বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও, সোনামসজিদ প্রাঙ্গণে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন।

লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..