শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

দিনাজপুরে কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮৫২ বার পঠিত

দিনাজপুরের বিরলে চুরির অপবাদে মাহিম হোসেন নামে এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই নির্মম নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১১ জুলাই শুক্রবার উপজেলার রসুল শাহাপুর এলাকার গোরস্তান মোড়ের পাশে আম গাছে সাথে বেঁধে নির্যাতন করা হয় মাহিম হোসেনকে। নির্যাতনের শিকার কিশোর মাহিম বিজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। মাহিম বলেন, ট্রাক্টরের ফাল চুরির অভিযোগে তাকে নির্যাতন করা হয়।

কে বা কাহারা চুরি করছে আমি কিছুই জানি না। আমাকে জোর করে আটক করে মিথ্যা চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেছে। আমি চুরি করিনি বলার পরও তারা হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। এঘটনায়‎ মাহিমের পিতা রায়হান বাদী হয়ে বিরল থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে মো. হেলাল (৩০), শফিকুল ইসলাম (৩৫), মো. মুকুল (২৭), মোস্তাফিজুর রহমান ও মাহাবুর রহমানকে (২০)। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর বলেন, নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ভিডিওসহ তথ্য পেয়েই অভিযানে নেমেছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..