শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯০৪ বার পঠিত
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় আটকরা। ছবি: সংগৃহীত

সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

শনিবার সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নেয়া হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

থানা পুলিশ সূত্র বলছে, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আক্তারের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে তারা। ১০ লাখ টাকা এর আগে নিয়েছে। আজ বাকি টাকা আনতে শাম্মী আক্তারের বাসায় গেলে পুলিশকে খবর দেয়া হয়। আমরা ওই বাসা থেকে পাঁচজনকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র বলছে, গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা। গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসয় গিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের শনিবার চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে চাঁদার টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মী আক্তারের বাসার।

ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছে, চার থেকে পাঁচদিন আগে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আক্তারের গুলশানের বাসায় যায় তাকে ধরতে। তখন শাম্মী আক্তারের স্বামী তাদের অফার করে তোমরা আমার ছেলের মতো। আমি তোমাদের কিছু এন্টারটেইনমেন্ট করি, আমার বউকে নিয়ে যেও না। ওই সময় রিয়াদকে ৫ লাখ টাকা দেয় শাম্মী আক্তারের স্বামী।

আলী আহমেদ মাসুদ আরও বলেন, রিয়াদের বক্তব্য অনুযায়ী, ওই ৫ লাখ টাকা নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এই টাকা দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটা মোটরসাইকেল কিনে। বাকি টাকা নিতে আজ (শনিবার) ওই বাসায় যায় তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..