মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হরিরামপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৯৪ বার পঠিত
হরিরামপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত ..........................................ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মিছিল, মিটিং, গনসংযোগ ও মাঠে প্রচারনা জোরদার করেছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ আগষ্ট) মানিকগঞ্জ ২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।

এদিন সিংগাইর উপজেলার ধল্লা হতে গণসংযোগ শুরু হয়ে বালিরটেক ব্রীজ হয়ে হরিরামপুর উপজেলা চত্বর ও এরপর ঝিটকা বাজারে এসে নির্বাচনী প্রচারণা শেষ হয়। এসময় পথিমধ্যে জয়মন্টপ বাজার, সিংগাইর বাসস্ট্যান্ড, লেমুবাড়ি বাজার, বালিরটেক, হরিরামপুর উপজেলা চত্বর, লেছরাগঞ্জ বাজার ও সর্বশেষ ঝিটকা বাজারে পথসভা করা হয়।

এসময় জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এবং বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”

গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..