বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

ট্রাক চাপায় চোখের সামনে স্ত্রী-সন্তানের মৃত্যু

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

প্রিয় মানুষ স্বামীর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কোহিনুর বেগম। কোলে ছিল তার একমাত্র দেড় মাসের শিশুকন্যা সিফাত। কিন্তু একটি ট্রাক মুহূর্তেই সবকিছু থামিয়ে দিল তাদের। চোখের সামনে জীবনের সমাপ্তি হলো প্রিয়তমা স্ত্রী কোহিনুর বেগম ও তার আদরের দেড় মাসের সন্তান সিফাতের।

আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরামপুর পৌরসভা এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) এবং তাদের দেড় মাসের মেয়ে সিফাত। বিরামপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কোহিনুর বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কোহিনুর বেগম ও তার শিশু কন্যা কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচাপায় নিহত হন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিরামপুর থানার উপ-পরিদর্শক এস,এম জাহাঙ্গীর আলম বলেন, ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..