মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

ডিআরইউয়ের নেতৃত্বে পুনরায় আবু সালেহ আকন-মাইনুল হাসান সোহেল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৯৩৬ বার পঠিত
সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল------------- ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মেহদী আজাদ মাসুম জয়ী হয়েছে। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া।

কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন–মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন।

মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।

এর আগে রোববার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..