বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ তিন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত অর্ধশতাধিক জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত
তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন-----------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।

বাদ যোহর বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টায় উপজেলা হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আখলাকুল ইসলাম অংকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো: হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা গণঅধিকার পরিষদ নেতা জাকিরুল ইসলাম বাকী, জহিরুল ইসলাম ও মো. ইমদাদুল হক শামীম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মো. মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাউসার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..