বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ তিন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত অর্ধশতাধিক জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন

তাড়াইলের ডিউটি অফিসার ইব্রাহিম কর্মদক্ষতা ও দায়িত্বশীলতায় অনন্য

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৬২ বার পঠিত
তাড়াইলের ডিউটি অফিসার ইব্রাহিম ------------------ছবি: সংগৃহীত

তাড়াইল থানায় আগত সেবাপ্রার্থীদের জন্য ডিউটি অফিসার ও সার্ভিস হেল্প ডেস্ক একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র। “সুন্দর আচরণ ও পেশাদারিত্বের মাধ্যমে আইনগত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর” এই প্রত্যয়কে বাস্তবে রূপ দিচ্ছেন তাড়াইল থানার ডিউটি অফিসার মোঃ ইব্রাহিম।

দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বদা আন্তরিক, ধৈর্যশীল ও সেবামুখী মনোভাব বজায় রাখছেন। থানায় আগত সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাদের সমস্যা উপস্থাপন করতে পারেন সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন। মৌখিকভাবে কিংবা লিখিতভাবে অভিযোগ গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে।

ডিউটি অফিসার মোঃ ইব্রাহিম জানান, “তথ্য দিন, সেবা নিন, আমরা সদা-সর্বদায় জনগণের সেবায় নিয়োজিত। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়তে নাগরিকদের প্রদত্ত তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়।”

সার্ভিস হেল্প ডেস্কের মাধ্যমে আইনগত সহায়তা, সাধারণ ডায়েরি সংক্রান্ত দিকনির্দেশনা এবং জরুরি পরামর্শ প্রদানে তাঁর দক্ষতা স্থানীয় জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। বিশেষ করে মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহে জনগণকে উৎসাহিত করায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, ডিউটি অফিসার মোঃ ইব্রাহিমের মতো দায়িত্ববান ও মানবিক পুলিশ সদস্যদের মাধ্যমেই আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..