মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৮৩ বার পঠিত
-ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় সদর বাজারের মাদ্রাসা মার্কেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মুহাম্মাদের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইফতেখারুল ইসলাম জুয়েল।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন তাড়াইল উপজেলা উলামা দলের সভাপতি হাফেজ রুহুল আমিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..