বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৪৭ বার পঠিত

বেতাগীতে প্রেসক্লাবের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) রাত ৮ টায় বেতাগী প্রেস ক্লাব কার্যালয় এ আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাসার খানের সঞ্চালনায় এ সময় বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাসান, সাধারণ সম্পাদক ফোরকান ইসলাম ইমারত ও দি কান্ট্রি টুডের ভ্রাম্যমান প্রতিনিধি আরিফ সুজন, দৈনিক বুলেটিন,র উপজেলা প্রতিনিধি মো : আলি আহমেদ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত করেন বেতাগী বন্দর মসজিদের ইমাম মাওলানা জোবায়ের হোসেন।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী হিসাবে দেশের মানুষের কল্যাণ ও সাংবাদিক সমাজের উন্নয়নে অবদান রাখেন। যা সাংবাদিক সমাজ মনে রাখবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..