মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

তাড়াইলে ড. উসমান ফারুককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী ড. এম উসমান ফারুককে বিজয়ী করতে তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন এর সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বীর সন্তানরা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নেতৃত্ব প্রতিষ্ঠায় তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন ও জনগণের অধিকার রক্ষায় একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় তারা ড. এম উসমান ফারুককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সক্রিয় অংশগ্রহণ আগামীতেও দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..