শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর, হোটেলে ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে তার ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী মনোয়ারা বেগম (৫০) বাদী হয়ে হরিরামপুর থানায় উল্লেখিত ২ জনকে আসামি করে অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের হাট বাসুদেবপুর এলাকার মৃত ছকেল উদ্দিনের ছেলে মো. হারেজ (৫২), এবং গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যেপাড়া এলাকার হাকিমউদ্দিনের স্ত্রী সালমা (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সালমার উষ্কানিতে গত রবিবার (২৬ জুলাই) দুপুরে ঝিটকা বাজারে মনোয়ারা বেগম ও তার ছেলের হৈচৈ চা’ঘর নামে পরিচালিত একটি হোটেলে গিয়ে তার ভাই হারেজ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। হামলার সময় হোটেলের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে তাকে কোপ দিতে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী অভিযোগে আরও জানান, হোটেলে ভাঙচুর করে হোটেলের ক্যাশবক্স থেকে প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায় এবং তার ছেলে সোহেলকে যেখানে পাবে সেখানে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যান।

এব্যপারে অভিযুক্ত মো. হারেজ জানান, এটা আসলে আমাদের ভাই বোনের ব্যাপার আমরা নিজেরাই বিষয়টা মিমাংসা করে নিবো।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..