বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

জমি বিরোধের জেরে তরমুজ চাষীর ওপর তিন দফা হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২৪ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসির ফকির (৬৫) নামে এক তরমুজ চাষীর ওপর একদিনে তিন দফা হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাসির ফকির রাঙ্গাবালী উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়নের চরনজির গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)। জানা যায়, প্রথম দফা হামলা হয় বেলা ১১টার দিকে নিজ বাড়ি চরনজির এলাকায়। দ্বিতীয় দফা বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলার বদনাতলী খেয়াঘাটে এবং তৃতীয় দফা বিকেল ৫টার দিকে গলাচিপার উলানিয়ার বড় বাঁধ এলাকায় হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সকালে নিজ বসতবাড়ির পাশে তরমুজ ক্ষেতে গিয়ে নাসির ফকির দেখতে পান প্রতিবেশী কালাম হাওলাদারের গরু তার ক্ষেতের তরমুজ গাছ নষ্ট করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে কালাম হাওলাদার ও মিলন প্যাদা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ঘর থেকে রড এনে তার মাথায় আঘাত করা হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বদনাতলী খেয়াঘাট এলাকায় কালাম হাওলাদারের ছেলে ইসরাফিলসহ ৮-১০ জন তাকে পুনরায় মারধর করে বলে অভিযোগ রয়েছে। একইদিন বিকেল ৫টার দিকে উলানিয়ার বড় বাঁধ এলাকায় আবারও একই পক্ষের ৮-১০ জনের একটি দল হামলা চালায়।

হামলায় নাসির ফকির মাথায় গুরুতর আঘাত পান এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা ও জখম হয়। শেষ দফা হামলার পর তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। তার স্ত্রী কোহিনুর বেগম তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা ও উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নাসির ফকির বলেন, কালাম হাওলাদার ও মিলন কেন আমাকে মারলো বুঝতে পারছি না। পরে খেয়াঘাটে তার ছেলেও আমাকে মেরেছে। আমি খুব ভয়ে আছি, তারা আমাকে পেলে মেরেই ফেলবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, তিনবারের হামলার সময় আমি পাশে ছিলাম। গরুতে তরমুজ ক্ষেত নষ্ট হয়েছে বলায় অকারণে আমার স্বামীর ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অতীতেও কয়েকবার হামলার ঘটনা ঘটলেও স্থানীয় সালিশের মাধ্যমে তা মীমাংসা করা হয়। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় নাসির ফকিরকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় তবে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..