বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ফিলিং স্টেশনে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৮১৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশের ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশি টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছেবাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (০৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়। বিপিসি বলেছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত নিয়ে নেতিবাচক খবর প্রচারের কারণে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে।

এর প্রভাব পড়ছে সরবরাহ ব্যবস্থায়। ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু ভোক্তা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টাও করছেন বলে খবর প্রকাশিত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সীমিত করার বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিপিসি।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এতে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা জরুরি বলে মনে করছে বিপিসি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..