সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ

লেখক-কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৮৪৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে লেখক, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্র।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় শহরের মল্লিকা পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ইসলামী সংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মোঃ নুরুল আমিন অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াতের মাধ্যমে উদ্ধৃত করে রমজানের তাৎপর্য তুলে ধরে।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, চেয়ারম্যান, পটুয়াখালী ক্লিনিক। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল অঞ্চলের পরিচালক আযাদ আলাউদ্দিন এবং পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এ.বি.এম সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডা. সাইয়েদ আনোয়ারুল হাফিজ।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাশার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..