বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

এম আর বাবুল :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে হতদরিদ্র, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকার অসহায় পরিবারের সদস্যদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের খান চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময় নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..