বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সান্তাহারে মাদক বিক্রির সময় নারী আটক, এলাকায় স্বস্তির নিঃশ্বাস

মো: মাইন, আদমদীঘী(বগুড়া)প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৮০৯ বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনী মহল্লার বটতলা এলাকা থেকে মাদক বিক্রির সময় ফাতেমা নামের এক নারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক ফাতেমা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হয়ে পড়ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে।স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সান্তাহারকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..