বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় এবার জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ মেসির গোলে সমতা ফেরালো আর্জেন্টিনা আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে গেল মিসর মোরেলগঞ্জে সংবাদ সম্মেলনে ডা. কামাল হোসেন মুফতির দাবি— ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: বরগুনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত মেয়ে শঙ্কামুক্ত আমতলীতে রাতের আঁধারে জমির ধানের চারা তুলে ফেলার অভিযোগ মির্জাগঞ্জে জাল সনদে চাকরি ও গণমাধ্যমকর্মীদের হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার হুমকি: নেপথ্যে শিক্ষা অফিসারের ‘অর্থের বিনিময়’ দায়সারা তদন্ত নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নান্দাইলের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

সভায় স্বাগত বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটন, বিআরডিবির চেয়ারম্যান দুলাল মিয়া। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাংবাদিক এ. হান্নান আল আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব রক্ষকন অফিসার গোলাম কিবরিয়া

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..