শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান

বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর

মোঃ রাসেল মৃধা, বরগুনা জেলা প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে বরগুনার বেতাগীতে ঝাউবন সৃষ্টির মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়ের খাল স্লুইসগেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোস্তাক আহমেদ, আলোছায়া নারী উন্নয়ন সংস্থার সভাপতি সায়েরা খাতুন রুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী।

উদ্বোধনকালে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঝাউবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সবুজ বেষ্টনী একদিকে যেমন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে ঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়ক হিসেবে কাজ করবে।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় গ্রামবাসীরা ঝাউবন সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তারা বলেন, এ সবুজ বেষ্টনীকে যত্নের মাধ্যমে ভবিষ্যতে একটি দৃষ্টিনন্দন ও মনোরম প্রাকৃতিক পরিবেশ হিসেবে গড়ে তোলা হবে।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন উদ্যোগকে পরিবেশ সুরক্ষা ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..