পরিবেশ রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ইনতেফা কোম্পানির উদ্যোগে সম্প্রতি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। টেকসই কৃষি ও সবুজায়নে বার্তা নিয়ে আয়োজিত ওই কর্মসূচি কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান, ইনতেফা কোম্পানি সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ রঞ্জন কুমার দত্ত, মার্কেটিং প্রোমোটর মোঃ সোহেল রানা, রফিকুল ইসলাম এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক ভাইয়েরা।
ইনতেফা কোম্পানি ওই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল।
১/পরিবেশের ভারসাম্য রক্ষা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর প্রতি গুরুত্ব দেওয়া।
২/কৃষকের আয় বৃদ্ধি: ফলজ গাছের মাধ্যমে কৃষকের বাড়তি আইয়ের পথ তৈরি করা।
৩/সবুজ কৃষি: ফসলের জমি আইলে, বাড়ির আঙিনায় ও পতিত জমিতে বৃক্ষরোপণে উৎসাহিত করা।
অনুষ্ঠানের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ছাড়া বিতরণ করা হয়। এর মধ্যে ছিল: আম, জাম ও পেয়ারা।
একই সাথে গাছের যত্ন, সার প্রয়োগ ও পরিচর্যা বিষয়ে কৃষকের প্রশিক্ষণ দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা আগামী ছয় মাস পর চারাগুলো তদারকি করবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা ইনতেফা কোম্পানির ওই উদ্যোগকে সাধুবাদ জানান, একজন কৃষক বলেন, কোম্পানির শুধু পণ্য দেই না, আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ নিয়েও ভাবে। ওই চারাগুলো আমাদের বাড়তি আয়ের উৎসবে হবে ।
স্থানীয় ইনতেফা কোম্পানির ডিলার মুহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া (আবুল) বলেন,”বেসরকারি কোম্পানি এভাবে কৃষকদের পাশে দাঁড়িলে দেশ দ্রুত সবুজ হবে।
ইনতেফা কোম্পানি এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রমাণ করে যে ব্যবসায় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করা সম্ভব।এ ধরনের উদ্যোগ দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।