মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত
ছবি: সংগৃহীত

সারাদেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ওই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, গত ২৬ আগস্ট ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী, সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর ধারাবাহিকতায় ডিএমপি সদর দফতর থেকে পাঠানো চিঠিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়।

ডিএমপির চিঠিতে বলা হয়েছে, কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..