শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় জীবনের এক অনন্য প্রেরণার উৎস। তাঁর লেখনীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখলে হবে না; তাঁর সাহিত্য, সংগীত ও জীবনাদর্শকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নজরুলের সাম্য ও মানবতার দর্শন আজও অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: আমিনুল হক তারেক, সদস্য সচিব মো এনামুল কাদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো মিজানুর রহমান লিটন এপিএস মো: সাদ্দাম হোসেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়লসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক কালজয়ী কবি। তাঁর সাহিত্য ও সংগীতে মানবমুক্তি, সাম্য, ভালোবাসা ও দেশপ্রেমের যে চেতনা প্রকাশ পেয়েছে, তা নতুন প্রজন্মকে আলোকিত করতে পারে।

পরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

নজরুল বর্ষ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের এ আয়োজন শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..