শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো : মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

যুবসমাজ ও তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফোর এইচ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় সান্তাহার বশিপুর লোকো পশ্চিম কলোনির মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় আদমদীঘি তিন ভাই খেলাঘর চ্যাম্পিয়ন হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বশিপুর ফোর এইচ ক্লাবের আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় বশিপুর ফোর এইচ ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক এস এম দিলদার হোসেন জুয়েল।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ গুড্ডু এহসান, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বশিপুর ফোর এইচ ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম আইসি ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ ডল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..