মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

মো: মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের নব-নির্মিত ফুট ওভার ব্রীজের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সাংসদ এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

(২৮ সেপ্টেম্বর) সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম সংলগ্ন ওভার ব্রীজের প্রধান ফটকে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পরপরই জন সাধারণের চলা চলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ওভার ব্রীজ।

ফুট ওভার ব্রীজ উদ্বোধন উপলক্ষে জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক দল সান্তাহার শাখার সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেট-১ স্টেশন মাস্টার খাদিজা খাতুনের সভাপতিত্বে এবং ট্রাফিক ইন্সপেক্টর  হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সাংসদ এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন,  সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন।

এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মোঃ বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সান্তাহার পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, আহবায়ক কমিটির এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান টিটু, মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..