সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময়

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে মতামত শোনেন।

সোমবার বিকেল ৫টায় মধ্যখাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দীন মোসলেম মোবারক সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ, সাবেক ইউপি সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম লাভলু, সিনিয়র সহ-সভাপতি মো. হালিম ফরাজি, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির ফরাজি, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।

চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

মতবিনিময় সভায় আবু সালেহ খান বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো জানতে চান। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরাই তার অন্যতম উদ্দেশ্য। দল তাকে মনোনয়ন দিলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আবু সালেহ খান তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাশার। সভা শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..