বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শৌলজালিয়ায় ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

​কাঠালিয়া সংবাদদাতা :
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মোঃ মাসুদ উল্লাহ এবং সভা সঞ্চালনা করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মল্লিক।

​প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও রাজপথের আন্দোলন-সংগ্রামে ওলামা দল সর্বদা সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে সোহাগ মল্লিক বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে বিএনপির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ওলামা দল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..