বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা সামনে রেখে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। ফলে ২২ অক্টোবর পর্যন্ত এসব স্থাপনা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

সোমবার (০৫ অক্টোবর) বিদ্যুৎ বিভাগ চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। ২৩ অক্টোবর থেকে আবার এ সূচি কার্যকর হবে। এছাড়া আগামী ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..