মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ শিশু অধিকার দিবস  দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বজ্রপাত নিরোধনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কিশোরগঞ্জে দুইশতাধিক তালগাছের চারা রোপন

কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাঠালিয়া সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (০৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মোঃ আনোয়ার হোসেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা জাহিদুল ইসলাম এবং মোঃ নেয়ামত (শামীম)।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক কারী মোঃ নেয়ামত উল্লাহ।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: ​মাওলানা ইসমাইল, সদস্য সচিব, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, ​মোঃ বজলুর রহমান আকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, মাওলানা মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, ​মাওলানা মুফতি ফয়জুল্লাহ, নেতা, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল।

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

​মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ২৪-এর গণ-আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল এমপি-র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত শেষ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..