বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় ছাতিয়ানগ্রাম হাটখোলা এলাকায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কারা-নির্যাতিত নেতাকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। এসময় আরও বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফিরোজ আলী পিন্টু ও মাহবুবুর রহমান ফটিকসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে কারা-নির্যাতিত হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিক, সাইফুল ইসলাম, বাকি সরকার, আবু বক্কর ও প্রয়াত আশরাফুল সরকার, যুবদল নেতা ওয়াহেদুন্নবী তামিম, ওমর ফারুক রতন, মিজান রহমান, মিনহাজ, তামিম, রাজু, আলম, মামুন ও আনিছুর এবং সাবেক ছাত্রদল নেতা বাপ্পি হাসান রাহুল ও সিয়াম হোসেন রয়েছেন।
অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদল নেতা রোহান ইসলাম বিপুল, হীরক, আপন, বাপ্পী, ফারুক, সনি, জাকির, রহমত, হৃদয়, সজল, শাকিল সরকার, সাব্বিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।