শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৫৫ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​কাঠালিয়া সংবাদদাতা :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আকনেরহাট বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​৬ নং

আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাওলানা।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, কাঁঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আনোয়ার ও মাওলানা জাহিদুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..