মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান দাবিকৃত ১০ হাজার চাদা না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাক চালককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামে একটি কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যায়। এসময় তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান রুবেলের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে। তার দাবিকৃত চাদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দিবে না বলে হুমকি ধামকি দিতে থাকে।

এসময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান রুবেলসহ তার লোকজন এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফজলুল হক ও তার লোকজন চলে চলে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলে, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..