মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা

রূপগঞ্জ আড়াইহাজার প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কর্ণগোফ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ( অব: ) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা,ইউএস-বাংলা মেডিকেল কলেজের পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক, মূল বক্তব্য উপস্থাপন করেন মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।

স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, সামাজিক বৈষম্য দূর করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরিবার ও সমাজের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..