মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) ১০ কোটি টাকার বেশি অর্থ ভুয়া ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন প্রায় দুই শতাধিক শিক্ষক।

মঙ্গলবার (১৩ অক্টোবর)বিকেলে প্রথমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে উপজেলা হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, শিক্ষকদের জিপিএফের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী সব শিক্ষকের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।

শিক্ষকরা আরও বলেন, তাঁদের নামে ভুয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তাঁদের প্রাপ্য অর্থ দ্রুত ফেরত দেওয়ার কার্যকর উদ্যোগ নিতে হবে।

পরে শিক্ষকরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।

কর্মসূচিতে ভুক্তভোগী শিক্ষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..