বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ‘ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো’ জাতীয় বিপ্লব-সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ডাক টিকেট উন্মোচন ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা চারদিন ‘গ্যাস থাকবে না’ বার্তাটি গুজব

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে মোরেলগঞ্জসহ দেশের সব উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউএনও বলেন, এ প্রতিযোগিতা শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..