রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আদমদিঘী ছাতিয়ানগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জিকো তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কায়েতপাড়ার চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে প্রবীণ রাজনীতিবিদ সেলিম আহমেদ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম ভূঁইয়ার জানাযা সম্পন্ন মোরেলগঞ্জে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গিয়ে আহত ৩; গুরুতর ২ জন খুলনায় রেফার মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় শিশু হস্তান্তর, ইউএনওর হস্তক্ষেপে টাকা ফেরত; মায়ের জিম্মায় শিশু তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে মির্জাগঞ্জ থানা পুলিশের একাধিক অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার কলাগাছিয়া আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. শাহিন খান (৩৭)-এর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।

একই দিন অপর একটি অভিযানে মির্জাগঞ্জ থানাধীন মির্জাগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেনের বাড়ির একচালা টিনের ছাপড়া ঘরে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালী সদর থানার কালিচন্না ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রমজান হাওলাদার (৩০)-এর হেফাজত থেকে আরও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..