সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা কেন্দুয়ায় লুৎফিয়া দারুল উলুম মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত   মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান

নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি টাকার বেশি। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত দেশে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৫ শতাংশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..