শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর------------------ ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অর্থনীতির শ্বেতপত্রের বরাত দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা ও ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সে হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাত হাজার কোটি টাকা। যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ ও আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করা প্রয়োজন। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..