শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান------------------ ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে না গিয়ে ওই রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে পুরোনো ফ্যাসিস্টদের আবারও ফিরে আসার সুযোগ তৈরি হবে।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা আগের মতো দলীয়করণের পথে হাঁটছে। তার ভাষায়, দলীয়করণ করা শিক্ষাব্যবস্থা একটি জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

তিনি আরও বলেন, একসময় মজলুম হিসেবে পরিচিত একটি দল অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র বদলে ফেলেছে। এ কারণে জনগণ দলটির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না।

সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায় বাংলাদেশ। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়। আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসারও আহ্বান জানান জামায়াত আমির।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..