শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান-------------------- ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এ সময় সবাই মিলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সমময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

কলেজের অধ্যক্ষদের প্রশংসা করে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০ এর বেশি কলেজের অধ্যক্ষরা আজকের সম্মিলনে উপস্থিত হয়েছেন। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আলোকবর্তিকার মতো।

তিনি জানান, অধ্যক্ষরা শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তারা প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী, একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি।

শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষার্থী সংখ্যা। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।

শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে, আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র, আর শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা। এভাবেই গড়ে উঠবে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সক্ষম, দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল প্রজন্ম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..