রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ ও শরণখোলায় বিএনপির ত্যাগী নেতা ড. কাজী মনিরুজ্জামানের ৬২তম জন্মদিন উদযাপন মোরেলগঞ্জে মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা মোরেলগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন শিকদারের মোটরসাইকেল শোভাযাত্রা ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা

মোরেলগঞ্জ ও শরণখোলায় বিএনপির ত্যাগী নেতা ড. কাজী মনিরুজ্জামানের ৬২তম জন্মদিন উদযাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৬৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিএনপির দুর্দিনের ত্যাগী নেতা এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির অন্যতম নেতা ড. কাজী মনিরুজ্জামান মনিরের ৬২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) জন্মদিন উপলক্ষে মোরেলগঞ্জ পৌরপার্কে বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

কেক কাটার পর উপস্থিত নেতাকর্মীরা ড. কাজী মনিরুজ্জামান মনিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন। এ সময় তাঁর প্রতি আন্তরিক ভালোবাসা ও দোয়া জানান নেতাকর্মীরা।

জন্মদিনের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে পরে মোরেলগঞ্জ পৌরসভার মিম কমিউনিটি সেন্টারের সামনে দুস্থ, অসহায় মানুষ এবং ভ্যান-রিকশা শ্রমিকদের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়। নেতাকর্মীরা তাঁদের হাতে খাবার তুলে দেন।

এদিকে, একই দিন বাগেরহাট-৪ আসনের শরণখোলা উপজেলাতেও ড. কাজী মনিরুজ্জামান মনিরের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর শুভাকাঙ্ক্ষীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

জন্মদিনের এ আয়োজনকে ঘিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..