শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ ও শরণখোলায় বিএনপির ত্যাগী নেতা ড. কাজী মনিরুজ্জামানের ৬২তম জন্মদিন উদযাপন মোরেলগঞ্জে মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা মোরেলগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন শিকদারের মোটরসাইকেল শোভাযাত্রা ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা

মোরেলগঞ্জে মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল একাডেমির উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক নাহিদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলা। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের সুযোগ থাকা প্রয়োজন। শিশুদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শুরু থেকেই সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া, তাদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং নিয়মিত খোঁজখবর রাখা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কৌতুক ও অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে। আনন্দ, শিক্ষা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..