সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬২৬১ বার পঠিত

ঢাকায় অবস্থিত বিদেশি বিভিন্ন মিশনে দায়িত্বরত কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ শুরু হচ্ছে আগামীকাল রোববার (৯ জানুয়ারি) থেকে। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেছেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্য কর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়। এর ৯ দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। বুস্টার ডোজ দেওয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের এ আওতায় আনা হয়েছে।

এর আগে, গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে কূটনীতিকদের টিকা দেওয়া শুরু হয়। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ মোট ২১ জন বিদেশি কূটনীতিক টিকা নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..