শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তারঘাট আনছারীয়া ফাজিল ( ডিগ্রী) মাদরাসার অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার এক অনাড়ম্বর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম এর সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মো আব্দুল আউয়াল নোমান এর সঞ্চালনায় দিক নির্দেশনা মুলক বক্তব্য বক্তব্য করেন এসিস্ট্যান্ট প্রফেসর ( ইংরেজি ) মোহাম্মদ মাহবুবুর রহমান এসিস্ট্যান্ট প্রফেসর (ইসলামি হিস্টরি ) কাফিয়া রাইয়া এসিস্ট্যান্ট প্রফেসর ( বাংলা ) রীনা আক্তার ও লেকচারার এরাবিক মাওলানা মো শামসুল ইসলাম । বক্তারা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর জোর দেন। বিশেষ করে পাচ ওয়াক্ত নামাজ, মোবাইল ফোন থেকে বিরত থাকা, নিয়মিত ক্লাসে উপস্থিতি পাঠে মনোযোগী সহ নানা বিষয় বিশদ আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পড়াশোনার বিকল্প নেই। যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান কোরান হাদিস সহ প্রতিটি বিষয় উপর গভীর মনোযোগী হতে হবে।

নিয়মিত ক্লাশে উপস্থিতি নিশ্চিত করা, আদব কায়দা মেনে চলা, মোবাইল ফোন থেকে বিরত থাকা, ইভটিজিং মাদক বর্তমানে সমাজ চেয়ে গেছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন সময়ের দাবী। নইলে তরুণ প্রজন্ম অকালে নষ্ট ছাড়া আর কোন গতন্তর থাকবে না । তিনি প্রতিটি বিষয়ের মুল বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ছবক পাঠ করান সহকারী অধ্যাপক মাওলানা মো আকরাম হোসাইন।

পরিশেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মো আবুল কালাম আজাদ। উল্লেখ প্রতিষ্ঠানটি বিগত পাবলিক পরীক্ষা গুলো শতভাগ ফলাফল করে আসছে। সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষায় নান্দাইল উপজেলা সবচেয়ে বেশি পাশের হার অর্জন করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..