বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ব্যারিস্টার জাইমা রহমান-------------ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন আইনি বিষয় দেখাশোনা করবেন।

খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

আইন বিষয়ে জাইমা রহমান পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পলের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন। বর্তমানে বাংলাদেশে আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী। যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় দেশেই তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাজ্যে তার পেশাগত কাজের মধ্যে আবাসন, কল্যাণ ও কর্মসংস্থান আইন, স্বাস্থ্যসেবা খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ এবং সামাজিক কল্যাণ ও শিক্ষা আইন বিষয়ে বিনামূল্যে আইনি সেবা বা প্রো বোনো কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজ করেছেন। সেখানে তার কাজের ক্ষেত্রের মধ্যে ছিল সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি এবং করব্যবস্থা।

এর পাশাপাশি জাইমা রহমান বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সুরভির পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত ও স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..