মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ তাড়াইলের আলেমদের বায়তুল কোরআন আদর্শ মাদরাসা পরিদর্শন মোরেলগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে গ্রাহকদের রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড বর্ষার আগমনী বার্তা নিয়ে ফুটেছে কদম ফুল তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করল ছাত্রশিবির মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন মাদকের চালান বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের স্মারকলিপি ১৫ বছর ১৫ শত কোটি টাকার সম্পদের মালিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মো: হুমায়ুন রশিদ মুহিত

ইসলামের চেতনা সব স্তরে প্রতিষ্ঠা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬০১৯ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে সব অন্যায়-অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রত্যেক স্তরে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৮ মার্চ) পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

শেখ হাসিনা বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দেওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানাই। আল্লাহতায়ালার কাছে বিপদের এ সময় বিশেষ দোয়া করি যেন-এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..