শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নেতা আলমগীর হোসেনের মায়ের ইন্তেকালে পিজেএফ ও এমজেএফের শোক! ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭ বিমানবন্দরের ঘটনায় জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ ইন্তেকাল করেছেন মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ বাজারে চড়া দামে আগাম শীতের সবজি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে রাতে আদমদীঘিতে জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম রসায়নে মুসলিমবিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের অবদান

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের কবীর আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কবীর আলমগীর সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ডিএসইসিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সবসময় কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে কোষাধ্যক্ষ হিসেবে কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মধ্যে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের কবীর আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল অদুদ পেয়েছেন ২৫৫ ভোট।

নব নির্বাচিত কোষাধ্যক্ষ কবীর আলমগীরকে সারাবাংলাডটনেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। সারাদিন উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী ৪২১ ভোট পেয়ে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট।

অন্যদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী, যুগ্ম সম্পাদক লাবিন রহমান, সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী, কল্যাণ সম্পাদক জাফরুল আলম, নারী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান ও হাসান আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল জানান, নির্বাচনে ১ হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে অন্যান্যদের মধ্যে দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন, শাহ মো. মুতাসিম বিল্লাহ, আল মামুন ও ইকবাল মোহাম্মদ খান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..