বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (২৬ মার্চ) ঢাকায় রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ঐতিহ্যের ওপর ভিত্তিতে প্রোথিত বলে উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন।

রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য ক্ষেত্রে জনগণের স্বার্থরক্ষা ও জরুরি উন্নয়নমূলক কর্মকাণ্ডে উভয় দেশের সরকার যৌথভাবে শক্ত ভূমিকা পালন করবে বলে মত দেন পুতিন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..