বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

যে কারণে ওয়াশিংটন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রদূত শহীদুলকে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬০৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে সরিয়ে আনছে সরকার। র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞাসহ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও কয়েকটি বিষয়ের প্রেক্ষিতে সরকার বিদেশের গুরুত্বপূর্ণ এই মিশনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণে শহীদুলকে সরিয়ে সেখানে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া চলছে।

কূটনৈতিক সূত্র বলছে, ওয়াশিংটন মিশনে পরিবর্তন আনার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সম্প্রতি আলোচনা হয়েছে। এরপরই রাষ্ট্রদূত শহীদুলকে ফিরিয়ে তার স্থলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মোহাম্মদ ইমরানকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে মোহাম্মদ ইমরানের বিষয়ে অনাপত্তিপত্র (এগ্রিমো) চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক জবাব না এলেও মনোনীত রাষ্ট্রদূত ইমরানের বিষয়ে দেশটির কোনো আপত্তি থাকবে না বলেই মনে করা হচ্ছে।

চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করা পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরান এখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আড়াই বছর আগে মিশনের দায়িত্ব নিয়ে দিল্লিতে যাওয়া এই কূটনীতিকের নিয়োগের মেয়ার গত ফেব্রুয়ারিতে আরও ৩ বছর বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন ওয়াশিংটনে মিশনের জন্য মনোনীত হওয়ায় আগের চুক্তি বাতিল করে তাকে নতুনভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সরকার।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশুনা সম্পন্ন করা শহীদুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। অভিজ্ঞ এই কূটনীতিক কলকাতা, জেনেভা ও ওয়াশিংটন মিশনে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

২০২১ সালের জানুয়ারিতে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক শহীদুল ইসলাম। সেই হিসেবে চলতি বছরের শেষ দিকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই তাকে ফিরিয়ে আনছে সরকার।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..