বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

নিউমার্কেট সহিংসতার দায় তৃতীয় পক্ষের: মালিক সমিতি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বুধবার দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা সম্মানজনক অবস্থানে থাকে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেননি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তাদের কাজ এগুলো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তিনি বলেন, তৃতীয় পক্ষের কাজ। তারাই হামলা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করেছে, গণমাধ্যমের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিল না, তৃতীয় পক্ষের কাজ ছিল এসব ঘটনা।

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন বলেন, ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। আমরা শান্তি চাই, সহাবস্থান চাই, দোকান খুলতে চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..