সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক

আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬২৯৮ বার পঠিত
ছবি: বাংলাদেশ পুলিশ
অনলাইন ডেস্ক:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ব পালনকালে সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই।
আইজিপি আজ (২৩ মে) বিকালে রাজধানীর আল মানার হাসপাতালে আসামি গ্রেফতারকালে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল মোঃ জনি খানকে দেখতে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
আইজিপি বলেন, অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি দীর্ঘ প্রায় নয় ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুলিশ প্রধান আহত কনস্টেবলের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ১৫ মে সকালে চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার পদুয়া লালারখিল গ্রামে এজাহারভুক্ত আসামি গ্রেফতার অভিযানকালে আসামির দায়ের কোপে কনস্টেবল মোঃ জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: বাংলাদেশ পুলিশ (https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..